
হাজীগঞ্জ প্রাইম স্পেশালাইজড হসপিটালের বর্ষপূর্তি উপলক্ষে ডাকাতিয়া নদীতে পোনামাছ অবমুক্ত


চাঁদপুরের হাজীগঞ্জে প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ডাকাতিয়া নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকালে হাজীগঞ্জের ডাকাতিয়া নদীর পাড়ে পোনামাছ অবমুক্ত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাবু, হাসপাতালের চেয়ারম্যান ডা. মিনহাজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসাইন, পরিচালক বশির আহমেদ পাটওয়ারী, ইব্রাহিম খাঁন রনিসহ অন্যান্য পরিচালক ও হাসপাতালের কর্মকর্তারা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে প্রাইম স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ।








