হাজীগঞ্জ পৌরসভার ড্রেনেজ নির্মাণে প্রবাসীর মালিকানাধীন সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৬ | ১১:৫৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদে ড্রেনেজ নির্মাণ কাজের সময় কোনো নোটিশ বা অনুমতি ছাড়াই প্রবাসী মো. শরিফ হোসেনের বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোরে হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড মকিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাজীগঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ার ইদ্রিস ও কন্টাক্টর শওকতকে আসামী করে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগে উল্লেখ করা হয়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মান কাজ শুরু করলে বাদীর সম্পত্তির লাগোয়া ড্রেন নির্মান করার সিদ্ধান্ত হয়। তারা গ্রামের বাড়ীতে থাকায় তাদের অবর্তমানে বিবাদীরা পৌর কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই সম্পত্তির বাউন্ডারী ওয়াল সহ গাছপালা ও সিসিটিভি সহ বাউন্ডারী গেইট ভাংচুর করে। এতে ভুক্তভোগী পরিবারের অনুমান ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয় বলে দাবী করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আকবর কন্টাক্টর জানান, পৌরসভার মাধ্যমে শরিফকে একাধিকবার বলা হয়েছে। কিন্তু সে এসবের সুরাহা না করলে জনসাধারণের স্বার্থে পৌরসভা কর্তৃপক্ষের নির্দেশে দেয়াল ভেঙে ফেলা হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ার ইদ্রিস মিয়া বলেন, দেয়াল নির্মাণ করার সময় পৌরসভার কোনো প্রকার অনুমতি নেয়নি তারা। এবং আইন অনুযায়ী রাস্তা ছেড়ে ৫ ফিট দূরত্বে প্রাচীর নির্মানের কথা তারা সেই আইন মানেনি। তাই জনগণের স্বার্থে এবং কাজের অগ্রগতির জন্য এ দেয়াল ভেঙে ফেলা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু