মতলব উত্তর থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১, ২০২৬ | ১২:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর থানা শাখায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি ও সাধারণ সম্পাদক মো. সবুজ সিকদারের যৌথ স্বাক্ষরিত পত্রে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মো. শামীম হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মহসিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম রাজনকে মনোনীত করা হয়েছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, নৌ-খাতে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা পালন করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করবে।

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, জাহাজী শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকদের কল্যাণে কাজ করাই তাদের প্রধান লক্ষ্য। এজন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত