হাজীগঞ্জ ও মতলবে বিদ্যুৎ কেড়ে নিলো নববধূ ও শিক্ষার্থীর প্রাণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৪, ২০২৬ | ৮:৩৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে নববধূ সুমাইয়া আক্তার ও মতলব দক্ষিণের ইসরাত জাহান ইমা বিদ্যুৎ স্পর্শে মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জে ব্যাটারীচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে সুমাইয়া আক্তার নামের ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়।

শুক্রবার বিকালে উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের কুড়লী মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সুমাইয়া আক্তার ওই বাড়ির শরিফ হোসেনের স্ত্রী। ১০ মাস পূর্বে পারিবারিক ভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়।

নিহতের বাবা মনির হোসেন বলেন, দুপুরে খবর পেলাম সুমাইয়া বিদ্যুৎস্পৃষ্ঠে মারা গেছে। এ বিষয়ে কানো অভিযোগ নেই তাদের।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

এদিকে একই দিনে মতলব দক্ষিণ উপজেলায় ইসরাত জাহান ইমা (১৫) নামের এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়।

শুক্রবার বিকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ নওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে|

ইসরাত জাহান ইমা ওই গ্রামের তাজুল ইসলাম গাজীর নাতনি| সে নানার বাড়ীতে থেকে নওগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। মা রুমা বেগম প্রবাসী ও বাবা চট্টগ্রামে শ্রমিক হিসেবে কর্মরত।

প্রতিবেশীরা জানায় , তার নানা তাজুল ইসলাম ঘরের চালে পাতাসহ অন্যান্য আবর্জনা পরিস্কার করার জন্য মই দিয়ে নাতনিকে ঘরে চালে উঠতে দেয়। ঘরের চালের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তার লিকেজ হয়ে চাল বিদ্যুৎতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইমা। গুরুতর আহত হয়ে নিচে পড়লে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ থানার অফিসার হাফিজুর রহমান মানিক জানান, বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়| আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান