
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জে ব্যাটারীচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে সুমাইয়া আক্তার নামের ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের কুড়লী মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার ওই বাড়ির শরীফ হোসেনের স্ত্রী। ১০ মাস পূর্বে পারিবারিক ভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়।


নিহতের বাবা মনির হোসেন বলেন, দুপুরে খবর পেলাম সুমাইয়া বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কানো অভিযোগ নেই তাদের।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন পুলিশ। ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








