কচুয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নাছির উদ্দীন
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২৬ | ৫:৪৪
Link Copied Successfully!

কচুয়ায় কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কচুয়ার

আয়োজনে পাটর্নার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপু আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন,সাধারন সম্পাদক কচুয়া উত্তর ইউসুফ মিয়াজী,পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার,উপজেলা কৃষকদলের সভাপতি মিজান মোল্লা,সাধারন সম্পাদক মো. মহসিন,উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি,সাধারন সম্পাদক সম্রাট রইছ উদ্দীন চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং পার্টনার ফিল্ড স্কুলের সদস্যসহ অসংখ্য কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন।

‘কৃষিই সমৃদ্ধি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। বক্তারা আরও যোগ করেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ করে তোলা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষ করে টেকসই ও পুষ্টিমান সমৃদ্ধ ফসল উৎপাদন এবং তা বাজারজাতকরণে এই প্রকল্প তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ কৃষক ও কৃষানি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে আধুনিক চাষাবাদ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা এবং কৃষি উদ্যোক্তা হওয়ার বিভিন্ন কলাকৌশল নিয়ে হাতে-কলমে আলোচনা করা হয়। মাঠ পর্যায়ের সফল কৃষকরা অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর অর্থায়নে পরিচালিত এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য হলো:প্রথাগত কৃষি থেকে বাণিজ্যিক ও উচ্চমূল্যের আধুনিক কৃষিতে উত্তরণ।নিরাপদ পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম কৃষি ব্যবস্থা গড়ে তোলা। গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি করে আত্মকর্মসংস্থান সৃষ্টি।

মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান বিনিময়ের মাধ্যমে কৃষকরা যেন সরাসরি উপকৃত হতে পারে, সেই লক্ষ্যেই এই ‘পাটর্নার ফিল্ড স্কুল কংগ্রেস’।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান