হাজীগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২৬ | ১০:১৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকায় টিকাদান কর্মসূচী বাস্তবায়নে রোববার (১৯ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে পৌর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলার ১২টি ইউনিয়নে টিকাদান কর্মসূচী বাস্তবায়নে এদিন সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সোমবার (২০ এপ্রিল) থেকে ছয় মাস বয়স থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে এক ডোজ করে টিকা দেয়া হবে। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে এবং একটি ডোজের সময়সীমার ২৮ দিনের আগে কোন টিকা দিতে পারবে না।

বিজ্ঞাপন

এদিন বিকালে হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মেডিকলে অফিসার ডা. মঞ্জুরুল হাসান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ডা. নাজমুল করিম’সহ অন্যান্য চিকিৎসক ও সেবিকা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত