মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২৬ | ২:৪৩
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার কলাদি এলাকায় কলেজ শিক্ষক সুব্রত দাসের বাসায় দিনদুপুরে চুরি হয়েছে।

বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে উপজেলার কলাদি এলাকার(পশু হাসপাতাল মোড়ে) ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক সুব্রত দাস জানান, বৃহস্পতিবার সকালে বাসা তালা দিয়ে আমি কলেজে যাই,স্ত্রী ঢাকায় পারিবারিক কাজে গেছে ,বড় মেয়ে অর্পিতা কলেজে পরিক্ষা দিতে চলে যায়। সেই সুযোগে আগে থেকে ওত পেতে থাকা চোরচক্র বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে। এরপর ওয়ারড্রবের ড্রয়ার এবং স্টিলের আলমারির তালা ভেঙে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় চোর চক্র। তিনি আরও জানান,আমার জীবনের সব উপার্জিত আয় শেষ।

বিজ্ঞাপন

কলেজ শিক্ষক সুব্রত দাসের মেয়ে অর্পিতা দাস কানাজড়িত কন্ঠে বলেন, আমার কলেজে পরিক্ষা ছিলো। পরিক্ষা দিয়ে বাসায় এসে দেখি বাসার সবকিছু তছনছ করে চোরের দল লুট করেছে। বাবার টাকা, মায়ের টাকা, স্বর্নালঙ্কার সব কিছু চুরি করে নিয়ে গেছে। এখন আমাদের সব শেষ।

জানা যায়, সুব্রত দাস মতলব উত্তর উপজেলায় সুজাতপুর ডিগ্রি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে মতলব পৌরসভার শহর এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে আসছে। সুব্রত দাসের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামে। দাম্পত্য জীবনে দুই মেয়ে। বড় মেয়ে অর্পিতা দাস চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজ ও ছোট মেয়ে পুষ্পিতা দাস ঢাকায় পড়াশোনা করে। এই চুরি হওয়ায় সব হারিয়ে নি:স্ব অবস্থা তাদের। চোরের আতংকে রয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী সুব্রত দাস থানায় অভিযোগ করেছে। অপরাধীদের চিহ্নিত করে আাইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত