খেলাধুলার প্রতি মনোনিবেশ হলে সমাজে অপরাধ কমে যায়: মেহেদী হাসান হিরন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১২, ২০২৬ | ১২:৪৮
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উত্তর ডিঙ্গাভাঙ্গা আদর্শ ক্লাব আয়োজিত ‘ মিনি ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে উত্তর ডিঙ্গাভাঙ্গা বালুর মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরন বলেন, যুবসমাজকে অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই এদিকসেদিক আড্ডা এবং মোবাইলের প্রতি আসক্ত না হয়ে খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে। এতে করে কিশোর গ্যাং,মাদক,সন্ত্রাস, ইভটিজিং কর্মকান্ড থেকে যুবসমাজ রক্ষা হবে।

তিনি আরো বলেন,উপাদী উত্তর ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে। সাধারণ মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করা হবে।এক্ষেত্রে ইউনিয়নবাসীর সর্বাত্বক সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন

ওয়ার্ড বিএনপির সভাপতি জহির প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও মেম্বার পদপ্রার্থী মুক্তার হোসেন মিয়াজী,সমাজ সেবক ও মেম্বার পদপ্রার্থী ফয়েজ বকাউল।

এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, সদস্য মাহফুজ মল্লিক, জাহাঙ্গীর আলম প্রধান, দীপু সরকার প্রমুখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত