সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদগঞ্জের সোহেলের বাড়িতে চলছে শোকের মাতম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৬ | ৯:০৮
Link Copied Successfully!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জের প্রবাসী সোহেল নিহত হয়েছেন। মঙ্গলবার সৌদি আরবের দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদগঞ্জের সোহেলের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রুপসা উত্তর ইউনিয়নের গাবদেরগাঁও গ্রামের মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে। প্রায় দেড় বছর আগে অসহায় পরিবারের স্বাচ্ছন্দ্য ফেরানোর জন্য প্রবাসে পাড়ি দেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ধার দেনা পরিশোধ করার আগেই সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু বলে জানান নিহতের স্বজনরা। সন্তানের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তার মা ও স্বজনরা।

নিহত সোহলের বাবা মোহাম্মদ হোসেন বলেন, একমাত্র ছেলেকে হারিয়ে নিঃস্ব পরিবার। নিহত প্রবাসী সোহেলের শিশু দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সাগরে ভাসছেন বলে জানান নিহতের বাবা। তবে মৃত সন্তানের মরদেহ নিজ হাতে দাফন করতে চান তিনি।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান এলাকাবাসী।

মরদেহ দেশে দ্রুত ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত