দেবপুর দরবার শরীফের পীর মুফতি আল্লামা নূর মোহাম্মদ আরিফিনের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৬ | ১০:৩২
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার দেবপুর দরবার শরীফের মরহুম হাফেজ মাওলানা তোহা (রাহমাতুল্লাহি আলাইহি)-এর সহধর্মিণী আয়েশা বেগমের জানাজা নামাজ আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টায় দেবপুর দাখিল মহিলা মাদ্রাসার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় ইমামতি করেন দরবার শরীফের গাদ্দিনশীন পীর(মরহুমার ছোট ছেলে) আল্লামা মুফতি নূর মোহাম্মদ আরিফিন। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার তালিম হোসেন, যুবদল নেতা কাকনসহ দরবারের ভক্তবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা।

বিজ্ঞাপন

জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, আয়েশা বেগম সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সেজো ছেলে দীন মোহাম্মদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রামপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত