স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৬ | ১:০৩
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামী ছেরাগ আলীর মুখে দুর্গন্ধের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী পারভীন বেগম (৫০)।

শনিবার দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।

অভিযুক্ত ছেরাগ আলী (৮০) শাহরাস্তি উপজেলার রাগৈ সুদুর বাড়ির মৃত কালু মিয়ার ছেলে। আর বাদী ছেরাগ আলীর স্ত্রী পারভীন বেগম।

বিজ্ঞাপন

পারভীন বেগম অভিযোগে উল্লেখ করেন, ছেরাগ আলী প্রতিনিয়ত তাকে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া গালমন্দ করা সহ মারধর করেন। এবং ছেরাগ আলীর মুখে প্রচুর দুর্গন্ধ থাকায় তাহাকে মুখ পরিষ্কার করার জন্য বলিলেও সে না করিয়া ঘরে থাকে। যাহার দুর্গন্ধে ঘরে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েন বলে উল্ল্যেখ করেন অভিযোগ। এবং বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করার কথাও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। তারা স্বামী-স্ত্রী দু’জনই বয়স্ক। তাদের ডেকে এ বিষয়টি সমাধান করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত