স্বাধীনতা দিবসে চাঁদপুর সদর হাসপাতালে রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৬, ২০২৬ | ৯:০৩
Link Copied Successfully!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। দিবসটির তাৎপর্যকে ঘিরে বৃহস্পতিবার ২৬ মার্চ দিনব্যাপী সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালের সকল ইনডোর রোগীদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

জানা যায়, ২৫০ শয্যার এই হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় সাড়ে ৩শ’ থেকে ৪শ’ রোগী ভর্তি থাকে। ফলে নির্ধারিত তালিকার বাইরেও বাড়তি রোগীদের কথা বিবেচনায় রেখে অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা হয়, যাতে কেউ বঞ্চিত না হয়।

এদিন হাসপাতালের পুরুষ, মহিলা, শিশু, গাইনী ও কেবিনসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের জন্য বিশেষ মেন্যুর আয়োজন করা হয়। সকালে নাস্তা হিসেবে পরিবেশন করা হয় সেমাই, মিষ্টি ও কলা। দুপুরে ছিল সুস্বাদু পোলাও, মুরগির মাংস ও ডিম।

বিজ্ঞাপন

দুপুরে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের মাঝে এসব খাবার বিতরণ করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় তারা রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার সার্বিক বিষয় তদারকি করেন।

স্বাধীনতা দিবসে এমন আয়োজন রোগীদের মাঝে ভিন্ন এক অনুভূতি তৈরি করে। পরিবার-পরিজন থেকে দূরে হাসপাতালে থাকা রোগীদের মুখে কিছুটা হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, অসুস্থতার কারণে যারা জাতীয় দিবসের আনন্দ থেকে বঞ্চিত, তাদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের সহযোগিতায় সুষ্ঠুভাবে খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এ ধরনের মানবিক উদ্যোগ রোগীদের মানসিকভাবে শক্তি জোগায় এবং হাসপাতালের সেবার প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত