চাঁদপুরে ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৪, ২০২৬ | ১১:৫৫
Link Copied Successfully!

চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৫ সাল পর্যন্ত সকল এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা এক মনোমুগ্ধকর পরিবেশে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এই মিলনমেলা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন আরও দৃঢ় করে তোলে।

এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, প্রতি বছরই যেন এই ঈদ পুনর্মিলনী আয়োজনটি অব্যাহত থাকে, যাতে ব্যস্ততার মাঝেও সবাই একত্রিত হয়ে একে অপরের সঙ্গে দেখা করতে পারেন এবং পুরোনো দিনের স্মৃতি রোমন্থনের মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত সবাই স্লোগানের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এবং “ঈদ মোবারক” ধ্বনিতে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। এর মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত