সদর হাসপাতালের রোগীদের পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড় দিতে প্রাইভেট হাসপাতালগুলোর সাথে সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৬, ২০২৬ | ১০:১৮
Link Copied Successfully!

‎২৫০ শয্যার চাঁদপুর জেলা সদর জেনারেল হাসপাতালের চিকিৎসা নিতে আসা অসহায় হতদরিদ্র রোগীদের আরো বেশি উন্নত সেবা নিশ্চিতে  এবং দাললদের দৌরাত্ম্য বন্ধে উদ্যোগ নিচ্ছে সিভিল সার্জন কার্যালয়। স্থানীয় সংসদ সদস্য  ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় রুগীদের হয়রানি মুক্ত ও আরো উন্নত সেবা দেয়া এবং কম খরচে ভালো সেবা নিশ্চিত করার তাগিদ দেয়ার পর এই উদ্যোগ নিচ্ছে সরকারি দপ্তরটি।

‎সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সদর হাসপাতাল ছাড়া অন্যত্র পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হলে  হ্রাসকৃত মূল্যে যেনো প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পরীক্ষা-নিরীক্ষা করা হয় সে লক্ষে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে আলোচনা সভা করেছেন সিভিল সার্জন। সোমবার সকাল ১১ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত  সভায় বাংলাদেশ প্রাইভেট হাসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলার নেতৃবৃন্দও বিশেষ ছাড়ে সদর হাসপাতালে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করবেন বলেও প্রতিশ্রুতি প্রদান করেন।

‎আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: মো নুরে আলম দীন।

বিজ্ঞাপন

‎এ সময় সিভিল সার্জন তার বক্তব্যে বলেন, জেলা সদর হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে তাদের বেশির ভাগই হত দরিদ্র, নানা সীমাবদ্ধ থাকার পরও সেবা দেয়া হচ্ছে৷ সেবার মান বাড়তে এবং রুগিদের হয়রানি বন্ধে আমার আরো সক্রিয়ভাবে কাজ শুরু করেছি। নানা সময় প্রয়োজনেই রোগীদের নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে করতে হয়, এতে বাড়তি টাকা গচ্ছা যায় রোগীদের৷ কম খরচে বা বিশেষ ছাড়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যেনো সেবা পায় সে লক্ষে প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক মালিকদের এগিয়ে আসতে হবে৷ তিনি বলেন, মানহীন কোন ডায়াগনস্টিক সেন্টার যেনো পরিচালিত না হয় সে দিকে আমাদের পাশাপাশি প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক এসোসিয়েশনের দায়িত্ব রয়েছে৷ আপনার যেহেতু সেবার মনোভাব নিয়েই ব্যবসা করতে এসেছেন তাই একটু বেশি ছাড় দিতে হবে৷

‎সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল্লা আল যোবায়ের  এর উপস্থাপনায় আরো বক্তব্য প্রদান করেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাহাবুর রহমান, প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক পরিচালক কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, রেইবো হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মহসীন ভুইয়া, ফ্যামেলী কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচাকল তানভীর মিয়া আরিফ,  আজাদ ডিজিটাল ডায়াগনস্টিক ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, হিলশা মেডিকেল এর ব্যবস্থাপা পরিচালক আবু বক্কর, মীম ডায়াগনস্টিক এর পরিচালক কার্তিক চন্দ্র, পদ্মা হাসপতালে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এম সফিউল্যাহ প্রমুখ।

‎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকতা ডাঃ রফিকুল হাসান ফয়সাল, মেডিকেল অফিসার ইমামুল  মুস্তাসিরসহ বিভিন্ন বেসরকারি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের  অর্ধশতাধিক মালিকগন।

বিজ্ঞাপন

‎সভায় সদর হাসপাতালের রোগীদের প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক কোন পরীক্ষা নিরীক্ষা হলে একটা ভালো পাসেন্টিসে ছাড় দেয়ার বিষয়ে সভায় ঐক্যমত্য হয় এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে