মতলবে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১২, ২০২৬ | ১১:০৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক ১৪ জেলেকে ৭ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-নুর মোহাম্মদ (২৭), ইকবাল হোসেন (২০), আলাউদ্দিন (৩৬), কামাল হোসেন (৪০), মো. ফিরোজ (৪৪), খলিল হোসেন (৩০), সুমন (৩৫), নবীর হোসেন (৩৫), মো. সাগর (২০), মো. জামাল (২৮), ইমাম হোসেন (১৯), আবুল হোসেন (৪৩), হানিফা (৩৫) ও আল আমিন (২১)। এদের বাড়ি চাঁদপুর সদর, মতলব উত্তর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায়।

বিজ্ঞাপন

রাতে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জাটকা সংরক্ষণে মতলব উত্তরের মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে উপজেলা টাস্কাফোর্স। এসময় একটি বেহুন্দী জাল, একটি চাপ জাল ও প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪টি মাছধরা নৌকা ও ৪টি অ্যাংকর জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ ধরার নৌকা ও অ্যাংকর নৌ পুলিশের হেফাজতে রয়েছে।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান হাবিব সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, জাটকা রক্ষা করা ভবিষ্যৎ ইলিশ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা শিকার করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল করতে সরকার নির্ধারিত সময়ে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। অভয়াশ্রম এলাকায় কেউ অবৈধভাবে জাল ফেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে