পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন, চাঁদপুরে জাতীয় পাট দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৬, ২০২৬ | ৩:৫৭
Link Copied Successfully!

পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার-এর পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। তিনি বলেন, কৃষকদের পাট চাষ থেকে নিরুৎসাহিত করা যাবে না। পাট উৎপাদন অব্যাহত রাখতে হবে। তাহলেই আবার আগের মতো পাটের প্রসার ও সম্ভাবনা বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পাট উৎপাদনে কৃষকের ন্যায্য মজুরি দিতে হবে। তাহলেই পাট উৎপাদন বৃদ্ধি পাবে। পাটের গুরুত্ব তুলে ধরে পাটজাত পণ্যের উৎপাদন বাড়ানো, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

বক্তারা বলেন, এক সময় পাট থেকে উৎপাদিত নানা পণ্য দেশের বাজার ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হতো। কিন্তু পাটকল বন্ধ হয়ে যাওয়া, শ্রমিকদের ন্যায্য মজুরি না পাওয়া এবং কৃষকদের লোকসানের মুখে পড়ার কারণে ধীরে ধীরে পাট উৎপাদন কমে যায়।

অথচ পাটকে বলা হয় সোনালী আঁশ। এই সোনালী আঁশের উৎপাদন বাড়াতে না পারলে ভবিষ্যতে এর অস্তিত্ব সংকটে পড়তে পারে বলে তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার নাদিরা নূর এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু তাহের। স্বাগত বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক কাদের পলাশ এবং কৃষক প্রতিনিধি মনিরুজ্জামান।

সভায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, এক সময় পাট চাষের মৌসুমে পাটের বিশেষ গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ত। এখন সেই দৃশ্য অনেকটাই কমে গেছে। এর অন্যতম কারণ কৃষকরা পাট চাষে ন্যায্য মূল্য ও পর্যাপ্ত সুবিধা পান না। তিনি উদাহরণ দিয়ে বলেন, বর্তমানে আলুর উৎপাদন বাড়ছে কারণ চাষিরা এতে লাভবান হচ্ছেন। একইভাবে পাট চাষেও কৃষকদের সুবিধা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নৌ পুলিশের প্রতিনিধি ইমতিয়াজ, চাঁদপুরের অন্যান্য জেলা ম্যাজিস্ট্রেটগণ এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষকরা।

এর আগে জাতীয় পাট দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন হুদা।

উল্লেখ্য, প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে কৃষক, উদ্যোক্তা ও সরকারের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এতে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক কৃষক ও কৃষি কর্মকর্তাগণ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২