হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৪, ২০২৬ | ৫:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, বলাখাল প্রাথমিক বিদ্যালয় ও বলাখাল জে এন উচ্চ বিদ্যালয, বলাখাল বাজার সহ আশপাশের এলাকায় ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযানের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অভিযানে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের যুব সদস্যরা, বলাখাল রোবার স্কাউট, বিডিক্লিন হাজীগঞ্জ টিম সহযোগিতা করেন।

মঙ্গলবার (০৪ মার্চ) সকালে কার্যক্রমের উদ্বোধন করেন বলাখাল চন্দ্রবান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শরিফুল ইসলাম।

উদ্বোধনের পর স্কুল প্রাঙ্গণ, স্কুলের বাহিরের ঝোপঝাড়, বলাখাল বাজারসহ , বলাখাল ১ ও ২ নং ওয়ার্ড এলাকার আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন ব্র্যাক টিবি কন্ট্রোলের প্রোগ্রাম অফিসার হেলাল আহমেদ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার বেলাল হোসেন, ফিল্ড অর্গানাইজার কামরুন নাহার ও হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২