হাজীগঞ্জের হাট-বাজার ইজারামুক্ত ঘোষণা করলেন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক এমপি

হাসান মাহমুদ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬ | ১০:২৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার সকল হাট-বাজার ইজারার জন্য প্রকাশিত টেন্ডার নোটিশ স্থগিত করে বাজারগুলোকে খাজনামুক্ত ঘোষণা করেছেন ইঞ্জি. মমিনুল হক।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন হাট-বাজার ইজারার জন্য টেন্ডার নোটিশ প্রকাশ করেন।

পরবর্তীতে নবনির্বাচিত এমপি আজ উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত হয়ে ওই সিদ্ধান্ত স্থগিত করে সকল বাজারে খাজনা আদায় বন্ধের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, খাজনা আদায়ের মাধ্যমে বাজারের ব্যবসায়ীরা হয়রানির শিকার হন। তাই এখন থেকে আর কোনো বাজারে খাজনা আদায়ের জন্য ইজারা দেওয়া হবে না। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে হাজীগঞ্জের সকল হাট-বাজারের রাজস্ব সরকারি কোষাগারে জমা দিতে হবে। এ ক্ষেত্রে কোনো সমস্যা হলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

নতুন বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, জবরদখলসহ সকল অপকর্মের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে তাঁর দল বা দলের কোনো নেতাকর্মী প্রভাব বিস্তার করবে না। তাঁর নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা গ্রহণ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, হাজীগঞ্জের সকল হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত কমিটির মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালিত হোক—এটাই তাঁর প্রত্যাশা। সকলের সহযোগিতায় একটি সুন্দর হাজীগঞ্জ-শাহরাস্তি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটওয়ারী এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক উপজেলায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সকল পর্যায়ের কর্মকর্তারা তাঁকে ফুলেল সংবর্ধনা জানান। পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে পৌরসভার পক্ষে পৌর সচিব তোফায়েল আহমেদের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা ফুলের শুভেচ্ছা জানান।

এছাড়াও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে এবং হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের পক্ষ থেকেও নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা চত্বরে ৯নং ওয়ার্ড এনায়েতপুরের নেতৃবৃন্দ সালাউদ্দিন রানার নেতৃত্বে তাঁকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।

সুধী সমাবেশ শেষে এমপি আইন-শৃঙ্খলা সভা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় যোগ দেন। সর্বশেষ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একান্ত মতবিনিময়ের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি