
হাজীগঞ্জে ছাত্রদল নেতা শামসুদ্দিন খাঁন নূরের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ


চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের নির্দেশনায় হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন খাঁন নূরের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার মাঠে প্রায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল তানভীর, ৫ নং সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. জহির রায়হান, ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিন, ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন পাটোয়ারী, ৮ নং হাটিলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর রাব্বি, ৫ নং সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সদস্য নয়ন মোল্লা, সামি, পৌর ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফ খান, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি হিমেল সরকার, ৮ নং হাটিলা ইউনিয়ন ছাত্রদলের সদস্য নাহিদ, জিসান প্রমুখ।










