চাঁদপুরের চরাঞ্চলে মাটিকাটার দায়ে ৫টি ভেকু বিকল, আটক ২

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৬ | ৭:০৩
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নে নদী তীরবর্তী চরগুলোতে মাটিখেকো ভেকুর (এক্সকাভেটর) সন্ত্রাসের তাণ্ডবে সাধারণ কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। সন্ধ্যার নামার পর থেকেই এইসব যন্ত্রদানব ভেকুর আঘাতে কেঁপে উঠে ওই এলাকার বিস্তির্ণ কৃষিজমি। সেখান ঝিল কেটে প্রজেক্ট করার নামে কৃষিজমি দখল এবং জমির টপসয়েল বিক্রি করার উৎসবে মেতেছে একটি চক্র।

এমন অভিযোগের প্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের অভিযানে ৫টি ভেকু বিকলসহ ২ জনকে আটক করা হয়। আটকৃকৃতরা হলেন ভেকুর শ্রমিক হাফেজ মাল (৩৮) ও গোলাম রাব্বানী (৩০)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।

তিনি জানান, অভিযানে কৃষিজমি কাটার উদ্দেশ্যে প্রস্তুত রাখা (এক্সকাভেটর) ভেকুগুলো বিকল করে দেওয়া হয় এবং ২জন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী একাধিক কৃষকরা জানান, ইব্রাহিমপুর ইউনিয়নের চালিতাতলী মৌজার চরে বহুকাল ধরে মানুষ কৃষিকাজ করে আসছেন। কৃষিনির্ভর এসব চরে প্রতি মৌসুমে সরিষা, আলু, ধনিয়া, কালিঝিড়া, ধানসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ হয়ে থাকে। চরগুলো এলাকার মানুষের জীবিকা ও খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস। এইসব চরাঞ্চলের হাজার হাজার মানুষ এই কৃষি কাজের উপর নির্ভর করে জীবিকা নির্ভর করেন।

তাদের অভিযোগ, সম্প্রতি পাশ্ববর্তী শরিয়তপুর জেলার মমিন দিদার, স্থানীয় শাসন গাজী, আবু তাহের গোলদার, বিল্লাল গাজী, হারুন হাওলাদার, হানিফ, কাদির ছৈয়াল, রফিক মল্লিক, ইকবাল পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র ফসলি জমি নষ্ট করে এসব চর কেটে দখলের মাধ্যমে প্রজেক্ট তৈরির করছে। এজন্য তারা বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনে ৫ থেকে ১০টি ভেকু দিয়ে ফসলী জমির টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সদর উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর মাটি কাটা এবং চর দখলকারি চক্রটি ভুক্তভোগী কৃষকদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে বলে তারা অভিযোগ করেন।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি জানান, সরকারি জমি ও চর দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি