চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৬ | ৮:২২
Link Copied Successfully!

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এতে ‘ক: গ্রুপে অনূর্ধ্ব-১৪ তে ২৫ জন এবং ‘খ’ গ্রুপে অনূর্ধ্ব-৩০ এ ১৭ জন সহ দুটি গ্রুপে ৪২ জন হাফেজে কোরআন অংশগ্রহণ করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ১ টা পর্যন্ত প্রতিযোগিতা ও বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান।

তিনি বলেন, সাংবাদিকরা দেশ সংস্কারে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি ধর্মীয় চর্চা এবং সমাজের নানা কাজে তাদের অংশগ্রহণ রয়েছে। কোরআন প্রতিযোগিতার মতো এমন একটি আয়োজন খুবই প্রশংসার দাবি রাখে।

সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

বিজ্ঞাপন

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ, হাফেজ মাওলানা ফখরুল ইসলাম মাসুম, হাফেজ মাওলানা খলিলুর রহমান ও হাফেজ মোঃ মাসুদ আলম।

অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ ও প্রেসক্লাবের সদস্য মোঃ মাসুদ আলম।

অনুষ্ঠানে বিচারকদের মধ্যে বক্তব্য দেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ ও হাফেজ মাওলানা ফখরুল ইসলাম মাসুম।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক আমান সিমেন্টের চাঁদপুর পরিবেশন শরিফ মো. আশরাফুল হক, হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান।

সবশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

‘ক’ গ্রুপে ৭ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা হলেন যথাক্রমে-হাফেজ সাইদুর রহমান, আব্দুল্লাহ আনসারী, আয়ান, নাইমুল ইসলাম, আল আমিন, মো. আব্দুল্লাহ ও মো. আবু সাঈদ।

‘খ’ গ্রুপে বিজয়ীরা হলেন যথাক্রমে-হাফেজ মো. হাসান, পারভেজ আলম, আশিকুর রহমান, মিরাজুল হক ও মো. সিয়াম হোসেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি