বর্নাঢ্য আয়োজনে নিউ এভারকেয়ার হাসপাতালের দিনব্যাপী আনন্দ ভ্রমন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬ | ১০:৩০
Link Copied Successfully!

নির্ভুল ও মানসম্মত চিকিৎসা সেবার বিশস্ত প্রতিষ্ঠান মতলব দক্ষিণ উপজেলার নিউ এভারকেয়ার হাসপাতালের উদ্যাগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ইলিশের বাড়ি চাঁদপুর ফারিসা রিসোর্টে বর্ণাঢ্য আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে মতলব দক্ষিণ থেকে চাঁদপুরের ফারিসা রিসোর্ট ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সকাল ১১ টায় ফারিসা রিসোর্টে পৌঁছায়। দিনব্যাপী আনন্দ ভ্রমণে বাচ্চা, পুরুষ এবং মহিলাদের আলাদা খেলাধুলা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে সবার জন্য ছিলো আকর্ষণীয় গিফট। আনন্দ ভ্রমণে যাত্রাকালীন নাশতা, দুপুরের খাবার ও ফিরতিকালীন নাশতা এই তিন পর্বে আপ্যায়ন করা হয়েছে।আনন্দ ভ্রমনের পরিসমাপ্তি ঘটে রাত ৯ টায়।

আনন্দ ভ্রমনে উপস্থিত ছিলেন- মাহমুদ হাসান জুয়েল, ডা. নিগার সুলতানা ইভা, ডা.মো. এনামুল হক, ডা. আশরাফুল আলম লিমন, ফারহানা ইয়াসমিন, মো.রাজিব সরকার, মো. জিসান আহমেদ, জিহাদ ইসলাম শান্ত,

বিজ্ঞাপন

সাংবাদিক আল-আমিন ভূঁইয়া,

আকরামুল ইসলাম ফাহিম,খাদিজা আক্তার মিতু,মো.রবিউল,মো.টিটু,মো.মিজানুর রহমানসহ হাসপাতালের নার্স-স্টাফ ও অতিথিবৃন্দ। আনন্দ ভ্রমনে প্রায় শতাধিক লোকজন অংশগ্রহণ করেছে।

নিউ এভারকেয়ার হাসপাতালের এমডি ডাক্তার নিগার সুলতানা ইভা বলেন, নিউ এভারকেয়ার হাসপাতাল ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা উন্নত যন্ত্রপাতির মাধ্যমে পরিক্ষা নিরিক্ষা,বিশেষজ্ঞ ডাক্তার-সার্জন, ডিগ্রিধারী অভিজ্ঞ নার্স ও টেকনিশিয়ান,উন্নত পরিবেশে নির্ভূল-নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। এছাড়াও গরিব ও অসহায় মানুষদের জন্য রয়েছে আমাদের স্বাস্থ্য সেবায় বিশেষ ছাড়। মানবসেবা করাই আমাদের ধর্ম। আমরা যাতে সঠিক চিকিৎসা সেবা দিয়ে মানবতার কল্যাণে কাজ করতে পারি সেজন্য হাসপাতাল সংশ্লিষ্ট ও শুভনুধ্যায়ী সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি