চাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬ | ১:০৬
Link Copied Successfully!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাইতুল আমিন চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাবেক শহর সভাপতি মো. জুবায়ের হুসাইন, সাইফুল ইসলাম সবুজ খান, সুলতান মাহমুদ, সাবেক জেলা সভাপতি আকরাম হোসাইন এবং সাবেক শহর সেক্রেটারি আব্দুল হাই লাভলু।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন ও জুলুমের শিকার হয়েছে। দীর্ঘ সময় কারাবন্দি থাকার পরও আমাদের ‘গুপ্ত সংগঠন’ বলা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কখনোই গুপ্ত ছিল না। আমরা বীরের বেশে রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে ইসলামী আদর্শে বলীয়ান, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একদল তরুণ ছাত্রের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পথচলা শুরু হয়।

বক্তারা ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি, সংগঠনের সকল শহীদ, জুলাইয়ের সকল শহীদ, শরিফ ওসমান বিন হাদি এবং গুম হওয়া নেতাকর্মীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সমাবেশে তারা বলেন, আমরা দেশকে দাসত্বমুক্ত ও স্বনির্ভরশীল দেখতে চাই। এ দেশের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী তরুণ। তাই তাদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারলেই বাংলাদেশ বদলে যাবে। আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও যুববান্ধব রাষ্ট্র হিসেবে।

বিজ্ঞাপন

তারা দুর্নীতি, হত্যা, গুম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, আমরা মাদকমুক্ত সমাজ চাই। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন এনে কর্মমুখী ও নৈতিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও আগামীর নতুন বাংলাদেশ গড়তে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধনের গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমকে দল-মতের ঊর্ধ্বে থেকে হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্য ও ন্যায়ের পক্ষে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর শহর শাখার নেতাকর্মীসহ সহস্রাধিক শিবিরকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন চাঁদপুর শহর সেক্রেটারি নাজমুস সাকলাইন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি