চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ী বহর ও সমর্থকদের ওপর চার দফা হামলা, আহত ২০

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬ | ৮:৫৯
Link Copied Successfully!

চাঁদপুর-৪ আসনের ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী প্রাচরণার গাড়ী বহরে তিনদফা হামলার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নানসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পৃথকস্থানে এসব ঘটনা ঘটে।

সন্ধ্যার পর গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, খাজুরিয়া বাজার ও রুপসা বাজারসহ চার দফা হামলার ঘটনা ঘটে। এরআগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকেরা মিছিল নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি করে।

বিজ্ঞাপন

রাতে স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান দাবী করেন, তার গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করা হয়। তিনি নিজে আহত, সাবেক পৌর মেয়র মঞ্জিল, যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম পাটোয়ারী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জসিম পাটোয়ারী, বিএনপি নেতা ইউসূফ, শ্রমিক দলের সভাপতি আলী হোসেন ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ ৩০ জন আহত হয়।

আগামী ২৪ ঘন্টার মধ্যে বিএনপির নামধারী হামলাকারীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি হুঁশিয়ারী দেন তিনি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী রিটানীং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। কোন পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে মামলা নেয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ