মতলব দক্ষিণে যৌথ বাহিনীর অভিযানে সাবেক পৌর ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের সাবেক কমিশনার গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৬ | ৯:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পৃথক দুটি স্থানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সাবেক পৌর ছাত্রলীগের সেক্রেটারি ও আওয়ামী লীগের এক সাবেক কমিশনারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে মতলব বাজারের এনএএম টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামির শ্বশুরবাড়ি থেকে সাবেক পৌর ছাত্রলীগের সেক্রেটারি মোঃ মাহবুব আলম রাসেল ওরফে ‘ব্লাক রাসেল’ (৩৪) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহবুব আলম রাসেল মতলব দক্ষিণ পৌর ছাত্রলীগের সাবেক সেক্রেটারি। তার পিতা মোঃ ইদ্রিস ব্যাপারি। তিনি মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাইশপুর সরকার বাড়ির স্থায়ী বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে একই দিন রাত আনুমানিক ২টার দিকে মতলব পৌরসভার বাইশপুরে (১নং ওয়ার্ডে) আরেকটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ বাসা থেকে সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা মোঃ আবুল বাসার পারভেজ (৪৭) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল বাসার পারভেজ মৃ’ত জহিরুল ইসলাম মিয়াজের ছেলে। তিনি উত্তর বাইশপুর মিয়াজী বাড়ির বাসিন্দা।

গ্রেফতারের পর উভয় আসামিকেই মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স’ন্ত্রাসবিরোধী ও না’শকতা সংক্রান্ত মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব দক্ষিণ উপজেলায় যৌথ অভিযান জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি