ভটভটি উল্টে ৯ কৃষক নিহত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২০ | ১১:২২
Link Copied Successfully!
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান বোঝাই ভটভটি উল্টে পানিতে পড়ে ৯ জন কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় আরও ৩ কৃষক আহত হয়েছেন।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক  ও তার ছেলে মিঠুন , মো কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম, আজিমুল হকের ছেলে আহাদ আলী ও ভটভটি চালক সোনাপুর গ্রামের মাসুদ রানা এবং লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ভটভটিতে করে ধান নিয়ে বাড়ি ফেরার পথে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকার ভাঙ্গাব্রিজে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাড়িতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ৯ জন কৃষক মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার এবং আহত ৩ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিজ্ঞাপন

শিবগঞ্জ থানার অফিসার মো. ফরিদ হোসেন জানান, বরেন্দ্র অঞ্চল থেকে ধান নিয়ে ১২ জন কৃষক ভটভটিতে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এইচ এম আবদুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা