চাঁদপুরে জামায়াতের নির্বাচনী জনসমাবেশ শনিবার 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৬ | ৬:৫২
Link Copied Successfully!

চাঁদপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে পৃথক পৃথক স্থানে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এসব কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। দুইটি নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সকালে প্রথম জনসভাটি অনুষ্ঠিত হবে চাঁদপুর-৪ আসন (ফরিদগঞ্জ) এলাকায়। সকাল ৮টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ জনসমাবেশে উপস্থিত থাকবেন চাঁদপুর-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এরপর সকাল ১০টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে চাঁদপুর-৩ আসনের নির্বাচনী জনসমাবেশ। এতে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের।

নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা বিষয়ে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে আমাদের নির্বাচনী জনসমাবেশগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ কর্মসূচিতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে আমরা আশাবাদী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এসব জনসমাবেশের মাধ্যমে জনগণের সামনে দলের রাজনৈতিক অবস্থান, নির্বাচনী লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি