বাড়ি ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থীর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৬ | ১০:৪৪
Link Copied Successfully!

জেঠার বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় ট্রাকের চাপায় ২০২৬ সালের মতলব দক্ষিণ উপজেলার এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার পৈলপাড়া গ্রামের কমল পাটোয়ারীর মেয়ে পুষ্প(১৫)। সে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কমল পাটোয়ারী ও আসমা বেগম দম্পতির এক মেয়ে ও এক মেয়ে। ছেলে জোবায়ের মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। মেয়ে পুষ্প মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। তিনদিন পূর্বে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় জেঠা রতন পাটওয়ারীর বাসায় বেড়াতে যায় মায়ের সাথে পুষ্প । বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয় পুষ্প।আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পুষ্পর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাহের হোসেন জানান, সে আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিল। নিয়মিত স্কুলে আসতো সে। ওর মৃত্যুর খবর শুনে যেনো আকাশটা ভেঙে পড়লো।

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল পুষ্প। বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলো সে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিজ্ঞাপন

নিহত পুষ্পর মা আসমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বুকের ধনটা আল্লাহ নিয়ে গেছে। এ বছর আমার মেয়েটা এসএসসি পরীক্ষার্থী ছিল। এখন আমি কারে নিয়ে বাচঁবো। আমার মেয়েরে না নিয়ে আল্লাহ আমাকে নিয়ে যেতো।

এদিকে তার মৃত্যুর খবরে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবার,সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে শোকের মাতম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি