চাঁদপুরে শিক্ষার্থীদের নিয়ে গণভোটের বিষয়াবলী সম্পর্কে অবহিতকরণ সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২৬ | ৭:১৯
Link Copied Successfully!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে গণভোটের বিষয়াবলী সম্পর্কে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। এছাড়াও সভায় কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কেও আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁসক এর উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া, ইসলামিক শিক্ষার বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সস্পাদক মো. খালেদ ইকবাল, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলী আজগর ফকির, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আলমগীর বাহার প্রমূখ।

এসময় কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় গণভোট সম্পর্কে সরকারে বার্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানান এবং তার বিষয়াবলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।

পরে মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে ডিএনসি চাঁদপুরের সহকারি পরিচালক বলেন, একটা পরিবারে সম্পদ ও সম্মান যতই থাকুক যদি সেই পরিবারের একজন মাদকাসক্ত থাকে তাহলে সেই পরিবার ধ্বংসের জন্যে আর কিছুর প্রয়োজন নেই। ওই পরিবারের আর কোন দাম থাকে না।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ধর্মীয় দৃষ্টিতেও মাদক হারাম। মাদকের বিষয়ের কোন সময়ই ছাড় দিবেন না। সুস্থভাবে জীবনযাপন করতে মাদক থেকে বিরত থাকতে হবে।

আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে বলেন, যে পরিবারের একজন মাদকাসক্ত থাকে, সে পরিবার যে কতটুকু ক্ষতিগ্রস্ত পরিবার তা বুজতে হলে সেই পরিবার দেখলেই বুজতে পারবেন। একটা জাতিকে ধ্বংস করতে যুব সমাজকে মাদকাসক্ত করলেই যথেষ্ট। মাদক নিয়ন্ত্রণে পরিবার বা অভিভাবক বিশেষ ভূমিকা রাখতে পারে।

তিনি আরো বলেন, যারা মাদক বিক্রি করে দেখবেন তাদের সন্তানকে কিন্তু মাদক থেকে দূরে রাখে। তারাও জানে এ মাদকের কুফলটা কি। মাদকাসক্ত হলে তার সন্তান কেমন হবে। তাই অভিভাবকরা নিজের সন্তানের দিকে নজর দিবেন। আপনার সন্তান কোথায় যাচ্ছে , কি করছে খবর নিবেন। সন্তানকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের খুব বেশি সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে গণভোটের বিষয়াবলী ও মাদকের কুফল সম্পর্কিত ডকুমেন্টারির মাধ্যমে নাটিকা ও প্রতিবেদনও প্রদর্শিত করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি