হাজীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২৬ | ৪:২৩
Link Copied Successfully!

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক র‌্যালী ও আলোচনা সভা রোববার ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

দিবস টি উপলক্ষ্যে একটি সচেতনতামূলক র‌্যালী বের করা হয় এবং সাধারণ মানুষের মাঝে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

র‌্যালী শেষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ তানভীর আহমেদ বিশ্ব কুষ্ঠ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি কুষ্ঠ রোগ কী, এর লক্ষণসমূহ এবং এ রোগের বিনামূল্যে চিকিৎসা সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা গ্রহণের জন্য উৎসাহিত করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত কুষ্ঠ রোগীদের মাঝে শীতের কম্বল ও নাস্তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে পুরুষ ২৫ জন ও মহিলা ২৭ জনসহ মোট ৫২ জন অংশগ্রহণ করেন।

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি