পরিচয়ের অপেক্ষায় এক জীবনের শেষ, চাঁদপুরে অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ উদ্ধার 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২৬ | ৬:০৮
Link Copied Successfully!

কারও মা, কারও দাদি-কিন্তু শেষ পর্যন্ত পরিচয়হীনই থেকে গেলেন তিনি। চাঁদপুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। মৃত্যুকালে তার বয়স আনুমানিক সত্তর বছর বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার এসআই মোহাম্মদ মোখলেছুর রহমান।

তিনি জানান, রবিবার (১৮ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে সদর মডেল থানাধীন শাহ মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহতলী এলাকায় মুরাদেন দোকানের ভেতর থেকে ওই বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত দুই মাস ধরে ওই বৃদ্ধাকে এলাকাটিতে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে দেখা যেত এবং মানুষদের কাছ থেকে চেয়ে খেতো। নাম কিংবা ঠিকানা জানতে চাইলে তিনি কিছুই বলতে পারতেন না। নীরব চোখে তাকিয়ে থাকতেন, যেন নিজের পরিচয়টুকুও কোথাও হারিয়ে ফেলেছিলেন তিনি।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, অজ্ঞাতনামা ওই বৃদ্ধার লাশ ময়নাতদন্ত শেষে মানবিক দায়িত্বের অংশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, অজ্ঞাতনামা এই বৃদ্ধার পরিচয় শনাক্তে কেউ কোনো তথ্য জানলে চাঁদপুর সদর মডেল থানার সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

বিজ্ঞাপন

নীরবে চলে যাওয়া এই বৃদ্ধার জীবনের গল্প হয়তো আর জানা যাবে না। তবে সমাজের এক প্রান্তে হারিয়ে যাওয়া মানুষদের দায়িত্ব আমাদের সবার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি