মতলব দক্ষিণে গণধোলাই দিয়ে ২ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

মাহফুজ মল্লিক
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২৬ | ১০:১৯
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৬টায় এক মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে দুই যুবককে হাতেনাতে ধরেছে স্থানীয় এলাকাবাসী।

তারা হলেন শাহজাহান (২৭) ও বাবুর আলী(২ ৫)। তাদের দুজনের বাড়ী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মাঝি গাছা গ্রামে। শাহজাহান হচ্ছে ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং বাবুর আলী একই গ্রামের ইউনুস ঢালীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী গণধোলাই দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশের নিকট সোপর্দ করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

বিজ্ঞাপন

স্থানীয় এলাকাবাসী এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার কাজিয়ারা গ্রামের মাছ ব্যবসায়ী ভাসন চন্দ্র নম বৃহস্পতিবার ভোরবেলায় কাজিয়ারা গ্রামের নিজ বাড়ী থেকে নারায়ণপুর বাজারে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে মোটরসাইকেল যোগে এসে দু’যুবক ধারালো ছুরি বের করে মাছ ব্যবসায়ী ভাসন চন্দ্র নমকে আক্রমণ করে এবং তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এসে ছিনতাইকারী দুজনকে আটক করে গণধোলাই দেয়া হয়।মুহুর্তের মধ্যে শত শত লোকজন এসে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় বিক্ষোদ্ধ জনতা। এলাকাবাসী মতলব দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দিলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান থানার ওসিসহ পুলিশ ফোর্স। পরে ছিনতাইকারী দুজনকে পুলিশের নিকট সোপর্দ করা হলে তাদেরকে থানায় নিয়ে যায়।এসময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান,গত বেশ কয়েকদিন যাবৎ ঘন কুয়াশার কারনে ছিনতাইকারী চক্রটি সক্রিয় হয়ে উঠে।মতলব নায়েরগাঁও পেন্নাই সড়কের পানির টাংকি, খান কপি হাউজ,নারায়ণপুর, আশ্বিনপুর ও নায়েরগাঁও সড়কে ৫/৭ টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তার পর থেকে এলাকাবাসী এবং পুলিশও এ চক্রটি ধরতে মরিয়া হয়ে ওঠে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো.হাফিজুর রহমান বলেন,আটককৃত দু’জনের বিরুদ্ধে ভুক্তভোগী ভাসন চন্দ্র নম বাদী হয়ে থানায় দস্যুতা মামলা হয়েছে। পরে তাদেরকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২