চাঁদপুর-৩ আসনে এমপি প্রার্থী ৮ জনের ৫ জনই সাংবাদিক!

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৭, ২০২৬ | ১০:২৫
Link Copied Successfully!

চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর – হাইমচর) আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন আট রাজনৈতিক দলের আট প্রার্থী। তাদের মধ্যে ৫ জনেই প্রত্যক্ষ-পরোক্ষভাবে সাংবাদিকতায় জড়িত। সমাজের অসঙ্গতি তুলে ধরা মানুষগুলো এখন উন্নয়নের ধারকবাহক হতে নেমেছেন ভোটের লড়াইয়ে। চাঁদপুরকে নান্দনিক শহর গড়তে ভোটারদের সমর্থন চাচ্ছেন প্রার্থীরা।

পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার পাড়ের চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-৩ নির্বাচনী আসন। এখানে বিএনপি-জামায়াতসহ আট রাজনৈতিক দলের প্রার্থীরা লড়ছেন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে।

তাদের মধ্যে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সাংবাদিকতায় জড়িত ৫ প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মিয়া, গণঅধিকার পরিষদের মো. জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এ এইচ এম আহসান উল্ল্যাহ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. জয়নাল আবেদীন শেখ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

সাংবাদিকতা ও রাজনীতি একে অপরের পরিপূরক, সাংঘর্ষিক নয়- বলছেন তারা।

গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাকির হোসেন। তিনি দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সাংবাদিকতা থেকেই গণঅধিকার পরিষদের রাজনীতিতে আসা। পরবর্তীতে চাঁদপুর-৩ আসনে আমাকে নমিনেশন দিয়েছে। পাঁচ জনেই সাংবাদিকতা পেশায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত রয়েছে। এটাকে প্রতিদ্বন্দ্বিতা মনে করছি না, এটাকে প্রতিযোগিতা মনে করছি।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন। তিনি লেখালেখি ও সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা পেশায় নিয়োজিত। তিনি বলেন, ‘ একটার সাথে আরেকটটা পরিপূরক। রাজনীতির বাহিরে এই চিন্তা-চেতনার বাহিরে সাংবাদিকতা হয় না।রাজনীতিটা যদি হয় শোষণমুক্ত সমাজ, একটা আর্দশ ভিত্তিক সমাজ, একটা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে -সাংবাদিকতায় সেটাই উদ্দেশ্য থাকে।’

বিজ্ঞাপন

সাংবাদিকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজনীতির মধ্য দিয়ে সংসদ নির্বাচনে বিজয়ী হলে মানুষের সেবা আরো তরান্বিত হবে বলে দাবী ইসলামী দলগুলোর।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এএইচ এম আহসান উল্ল্যাহ। তিনি রাজনীতির পাশাপাশি দৈনিক চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আমার মতো আমার সহকর্মীরা যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে – এটাকে আমি পজেটিভভাবে দেখছি। সাংবাদিকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজনীতিতে প্রয়োগ করতে পারবে।’

বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জয়নাল আবেদীন শেখ। তিনি চাঁদপুর থেকে অনুমোদিত দৈনিক নয়া প্রভাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে নতুন করে সাংবাদিকতা পেশায় যুক্ত হলেন। তিনি বলেন, ‘সাংবাদিকতার জায়গায় সাংবাদিকতা থাকবে। সেখানে পেশাদার সাংবাদিক থাকবে। আমি সেটার সার্বিক তত্ত্বাবধানে থাকবো। অপরিদকে এমপি সাহেব একজন আইন সভা ও বাজেটের জন্য সদস্য হবেন। দুই জায়গা থেকে পৃথকভাবে জনকল্যাণমুখী কাজ করা সম্ভব। ‘

এই আসনে আওয়ামিলীগ-বিএনপির পালাবদলের পরিসংখ্যান থাকলেও এবার বিএনপির সামনে কৌশলী জামায়াত। সাংবাদিকতা এটা নেশা। আর রাজনীতি বড় পরিসরে সেবা করার সুযোগ বলছেন জামায়াতের প্রার্থী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান মিয়া। ৮০ দশক থেকেই লেখালেখীতে জড়িত। তিনি দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘সাংবাদিকতা আমার নেশা, আইনজীবী আমার পেশা। আর রাজনীতি হলো বৃহত্তর অঙ্গনের একটা সেবা।’

অপরদিকে বিজয়ী হলে নদী মাতৃক চাঁদপুরকে একটি নান্দনিক শহর গড়ে তোলার স্বপ্ন আঁকছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহম্মেদ। তিনি ১৭ বছর ধরে দলের হাল ধরেছেন। মামলা-মোকদ্দমায় নেতাকর্মীদের সামলে রেখেছেন।

তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুর সম্পর্কে ভালো অবগত আছেন। বিএনপি ক্ষমতায় গেলে চাঁদপুর নিয়ে অনেক স্বপ্ন। চাঁদপুরকে মডেল ও নান্দনিক পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলা হবে।’

চাঁদপুর-৩ আসনে ভোট কেন্দ্র ১শ ৬৫ টি। মোট ভোটার ৫ লাখ ৪৬ হাজার ৩শ ৩১জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮২ হাজার ৭শ ১ জন, নারী ভোটার ২ লাখ ৬৩ হাজার ৬শ ২৮ জন। এছাড়াও এখানে লড়ছেন জাকের পার্টির নুরুল ইসলাম ও খেলাফতে মজলিসের তোফায়েল আহমেদ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২