এনায়েতপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা এয়াজদাহম উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২৫ | ১২:৩৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুরে মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা এয়াজদাহম উপলক্ষে ১০ম তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) এনায়েতপুর উত্তর-পূর্ব পাড়া মাঠ প্রাঙ্গণে বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এনায়েতপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রফিকুল ইসলাম আল কাদরীর সভাপতিত্বে এবং ধোপল্লা এনায়েতপুর সুন্নিয়া নূরে মদিনা নূরানী মডেল হিফজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী মোহাম্মদ জাকির হোসেন সাহেবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন চট্টগ্রাম ইমাম আযম (রহ.) রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা এবং দক্ষিণ হালিশহর আবু বকর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট ডিভিশন) ও জজ কোর্ট চাঁদপুরের এডভোকেট মোঃ ওমর ফারুক খান টিটু।

বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হাফেজ কারী মাওলানা মোঃ আমির হোসাইন কালিয়াপুরী।

এছাড়াও আরও বয়ান পেশ করেন—এনায়েতপুর বায়তুল মামুর জামে মসজিদের মাওলানা হাফেজ আহম্মেদ সাহেব, এনায়েতপুর উত্তর-পূর্ব পাড়া হযরত আলী (রা.) জামে মসজিদের খতিব মাওলানা নবীর আহমেদ নূর নবী, এনায়েতপুর বাস স্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান, এনায়েতপুর উত্তর-পূর্ব পাড়া হযরত আলী (রা.) জামে মসজিদের মোয়াজ্জিন ও পেশ ইমাম হাফেজ মোঃ আমির হোসেন সাহেব, এনায়েতপুর বাস স্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ সজিব আহমেদ।

বিজ্ঞাপন

মাহফিল আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন, মোঃ আবদুর রহিম, মোঃ ওমর ফারুক, শাহাজান মুন্সী, মোঃ শাখায়েত কাজী, হাশিম মাস্টার, সুমন মুন্সী, আমির কাজী, বাবুল মুন্সী, মাইনুদ্দীন মিয়া, ইসমাঈল, মামুন, সফন, ইকবাল, আমির কাজী, আমির হোসেন বেপারী, মজিব মুন্সী, মেশকাত মুন্সী, নূর আলম, মিনার আলী, সিপন আখন, নূর মোহাম্মদ সবুজ, জাবেদ হোসেন সাগর, ইয়াসিন কাজী, মোঃ সিফন, মোঃ ফারুক হোসেনসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।

দোয়া-মুনাজাত ও তবরুক বিতরণের মাধ্যমে ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপ্তি হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ