চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২৫ | ৪:২০
Link Copied Successfully!

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫খ্রি.) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লবের ২০২৫ সালের সভাপতি রহিম বাদশা। সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সাধারণ সভায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. পূর্নাঙ্গ কার্যকরী পরিষদ নির্বাচিত ঘোষণা করা হয় এবং অনুমোদন করা হয়। এ সময় হাত তালি দিয়ে নতুন পরিষদকে সবাই অভিনন্দন জানান। সাধারণ সভায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. পরিষদের নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর/বিজয় টেলিভিশন) ও সাধারণ সম্পাদক হলেন এম এ লতিফ (দৈনিক আমাদের সময়)।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের বিদায়ী সভাপতি রহিম বাদশা। সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, জালাল চৌধুরী, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, ইকবাল পাটোয়ারী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, এ কে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক এবং কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, অ্যাড. শাহজাহান মিয়া, রোকনুজ্জামান রোকন, ফারুক আহম্মদ, মুনাওয়ার কানন, ওয়াদুদ রানা ও জাকির হোসেনসহ সাধারণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর