হাজীগঞ্জের সিদলায় সুপারি গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২৫ | ১:০২
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সিদলায় সুপারি গাছ থেকে পড়ে ইমন হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিদলা গ্রামের পাটওয়ারী বাড়ির একটি সুপারি গাছে ওঠে ইমন। এ সময় গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। তবে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ইমন হোসেন মারা যায়।

বিজ্ঞাপন

নিহত ইমন হোসেন কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা গ্রামের ইসমাইল সরদারের ছেলে। সে সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো বাড়ি থেকে খেলতে বের হয়ে কাউকে কিছু না জানিয়ে পাটওয়ারী বাড়িতে সুপারি গাছে সুপারি পাড়তে গিয়েছিল ইমন। এ সময় দুর্ঘটনাবশত গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়।

হাজীগঞ্জ ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান,শুনেছি সিদলা পাটওয়ারী বাড়িতে সুপারি গাছে সুপারি পারতে গিয়ে ইমন গুরুতর আহত হয়। আজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে ইমন মারা যায়।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক জানান,গত বুধবার বিকেলে ইমনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল জব্বার বলেন,সুপারি গাছ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর