হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ৬ জন ও এক ডাকাত গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২৫ | ৪:৩৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক অভিযানে সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ জন আসামি এবং একটি ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) পুলিশ সুপার চাঁদপুর জনাব রবিউল হোসেনের নির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বারের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করে। বিষয় টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার।

পুলিশ সূত্র জানায়, হাজীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলা নং ৬৮৩/২৫, ৩৯০/২৫, ১৯৯/২১, ৪৬৯/২০২৫ ও ৫৩১/২০২৫ সংশ্লিষ্ট মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নারী আসামিও রয়েছেন। এসব অভিযানে থানা পুলিশের একাধিক এসআই ও এএসআই নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

এদিকে, ডাকাতি প্রস্তুতির মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা মোঃ ফয়সাল (৩২) নামের এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তিনি হাজীগঞ্জ থানার মামলা নং-২৩/২০২৫ (ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড) এর আসামি। বুধবার দুপুরে হাজীগঞ্জ থানাধীন ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আড়ুলী এলাকায় একটি মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে হাজীগঞ্জ-কচুয়া সড়কের বারেকের ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে তার সহযোগীদের গ্রেফতার করা হলেও ফয়সাল পালিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত সকল আসামিকে বুধবার বিকেলে যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা