চাঁদপুর সদরের আরএমও ডা. আসিবুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৭, ২০২৫ | ৯:২৪
Link Copied Successfully!

আদালতে সাক্ষ্য প্রদান না করায় ৭ বছর মামলাটি চলমান। হয়রানির শিকার হচ্ছেন মামলার বাদি পক্ষ। ওই মামলার ১৫ নম্বর সাক্ষি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ আসিবুল আহসান চৌধুরী। মামলাটি নিষ্পত্তির জন্য আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এই নির্দেশ দেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওমর ফারুক টিটু এই তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০১৮ মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার মো. কামাল হোসেন দুলাল তার প্রতিবন্ধী মেয়ে হেলেনা আক্তার (৩০) কে হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। ওই মামলাটি চলমান অবস্থায় আদালত ৫জনের সাক্ষ্য গ্রহন করেন। কিন্তু গুরুত্বপূর্ণ সাক্ষি ডাঃ আসিবুল হাসান চৌধুরী। এই চিকিৎসককে আদালত সর্বশেষ চলতি বছরের ৪ আগস্ট আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য নোটিশ করেন। কিন্তু তিনি হাজির হননি।

বিজ্ঞাপন

বিচারকের আদেশে উল্লেখ করা হয়, তার (চিকিৎসক) বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৪৮৫ (এ) ধারা মোতাবেক কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং সাক্ষ্য না দেয়া পর্যন্ত তার বেতন বন্ধের জন্য জেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে নিদের্শ দেয়া হবে।

যার ফলে আদালত তাকে মামলার পরবর্তী ধার্য তারিখ ২০২৬ সালের ৮ জানুয়ারি এই চিকিৎসককে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়