
হাজীগঞ্জের কণা ঝিকঝাক ব্রিকসে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
Link Copied Successfully!


চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কনা ঝিকঝাক ব্রিকস এর আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
শনিবার বিকালে ফিল্ডের পাশে খোলা মাঠে এ দোয়া ও মিলাদের আয়োজন করে।
এসময় ফিল্ডের কর্মকর্তা কর্মচারীসহ এলাকাবাসী অংশ গ্রহন করেন।


এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ফিল্ডের স্বত্ত্বাধীকারি ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহিন উদ্দিন মাইনু, বিএনপি নেতা বিল্লাল হোসেন কালু, আক্তার হোসেন মেম্বার সহ বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হরিপুর মসজিদের পেশ ইমাম মাও কামাল হোসেন আল আবেদী। এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ামু কামনায় বিশেষ দোয়া করা হয়।
সবশেষে তবারুক বিতরন করা হয়।








