
উৎকন্ঠায় অভিভাবকরা:হাজীগঞ্জে বার্ষিক পরীক্ষা হচ্ছে আয়া পিয়ন দিয়ে


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও কর্ম বিরতিতে উৎকন্ঠায় অভিভাবক মহল। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে আয়া পিয়ন ও কোন কোন জাযগায় অভিভাবকদের দিয়েও বার্ষিক পরীক্ষা নেয়া হচ্ছে। কর্ম বিরতিতে শিক্ষকরা মেতে আছেন খোস গল্পে। কখনও মাঠে, কখনও বারান্দায় কখনও এদিক ওদিকে নানা কৌশলে স্কুলেই কর্মহীন আড্ডায় কাটছে শিক্ষকদের সময়।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ পাইলট বালিকা সরকারী প্রাথমিকবিদ্যালয়ের গিয়ে দেখা যায় ওই বিদ্যায়ের আয়া ছালেহা বেগম পরিক্ষার দায়ীত্ব পালন করছেন। তিনি জানান, শিক্ষকরা কর্ম বিরতিতে আছে তাই আমি প্রধান শিক্ষককে সহযোগী করছি।
ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে শায়েকা দিলরুবা আক্তার জানান, আজ বাংলা পরিক্ষা শিক্ষকরা কর্ম বিরতিতে পরিক্ষাও বর্জন করেছে। তাই একাই পরিক্ষা নিচ্ছি। গত কাল ইংরেজি পরিক্ষা অভিভাবক দিয়ে নিয়েছি এতে সমস্যা হয়। আজ আর অভিভাবকদের দিয়ে নিচ্ছনা। মোহাম্মদপুর সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদেক জানান, পিয়ন আর সাবেক কিছুর ছাত্র ছাত্রীদের সহায়তায় পরিক্ষা নিযেছি। শিক্ষরা তাদের কর্ম বিরতিতে আছেন।


হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার জানান, পরিক্ষা বর্জন করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম বিরতি পালন করছে শিক্ষকরা। দাবী না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
সাধারণ সম্পাদক কামাল হোসাইন জানান, আন্দোলনের স্বার্থে আমরা সাংগঠনিক ভাবেও তৎপর রয়েছি।
এ দিকে পরিক্ষা ও কর্ম বিরতির কারণে শিক্ষার্থীরা স্কুলে আসলেও তারা আড্ডায় মেতে থাকে। পরিক্ষা হচ্ছে ঢিলেডালা ভাবে তাই অভিভাবকরা উৎকন্ঠায়ন। স্কুলের সামনে গিয়ে দেখা যায় চরম উৎকন্ঠায় অভিভাবক মহল।








