হাজীগঞ্জে পদ্মা বাস চাপায় নানী-নাতনির মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২৫ | ১১:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পদ্মা পরিবহনের বাস চাপায় নানী নাজমা বেগম (৫০) ও নাতনি মারজিয়া (৮) এর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শিশু নাতনি মারজিয়া আক্তার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিগা ঢালী বাড়ির প্রবাসী মানিক ঢালীর মেয়ে। আর শিশুর নানী নাজমা বেগম ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বড় হাজী বাড়ির মনির হাজীর স্ত্রী।

বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী মনির হাজী বলন, স্ত্রী নাজমা বেগম ও নাতনি মারজিয়াকে নিয়ে হাজীগঞ্জ বাজারে আসেন। পশ্চিম বাজারে সড়ক পারাপারের সময় দ্রুত গতির পদ্মা পরিবহনের বাস এসে তাদের চাপা দেয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারজিয়াকে মৃত ঘোষণা করে। আর নানী নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। পথেই মারা যায় সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যিনি চালিয়ে এসেছেন তিনি সুপারভাইজার। নেশাগ্রস্ত অবস্থায় এসে তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। তার সঠিক বিচার হওয়া দরকার।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাস্থল থেকে পদ্মা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এবং বাস চালককে হেফাজতে আনা হয়। নিহতদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর