হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নে ইঞ্জিনিয়ার মমিনুল হকের গণসংযোগ

রেজাউল করিম নয়ন
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২৫ | ৯:০১
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১২ নং দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে গণংসযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনিছুর জামান মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের পরীক্ষিত বন্ধু। আগামি দিনে জনগণকে সাথে নিয়ে সরকার পরিচালনা করতে চান দলটি। আগামি তরুণ প্রজন্মের ভোটার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ধানের শীষকে ভোট দিবে।

বিজ্ঞাপন

গণংসযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির (সাবেক) সদস্য সচিব আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, ঢাকা দক্ষিণ ওলামা দলের সভাপতি হাফেজ জসিম উদ্দিন, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ, সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি তালুকদার, সৌদিআরব বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান কমল, ১২ নং দ্বাদশগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রধানিয়া, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এমরান হোসেন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবউদ্দীন (শাবু), উপজেলা যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক আসাদ পাঠান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ জুয়েল রানা তালুকদার, যুগ্ন-আহবায়ক শামসুদ্দিন খান প্রমুখ।

দিনব্যাপী পথসভায় হাজীগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি প্রথমে ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, নাছির কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, চার আনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সবশেষে ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর