
হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হাফেজ আক্তার হোসেনের সঞ্চালনায় এবং হাজীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসানাত পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশ টি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা তালীমূল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মো. মীর হোসাইন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিএম কলিম উল্যাহ্, নায়েবে আমীর ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোজাম্মেল হোসেন পরান মজুমদার, হাজীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মো. কবির হোসাইন এবং ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহসিন উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী দিনে জাতি একটি দুর্নীতিমুক্ত সংসদ কামনা করে। জনগণ চোর-ডাকাত মুক্ত একটি দেশ এবং ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা দেখতে চায়। আজকের যুব সমাজ অবহেলিত, এই যুব সমাজকে কর্মমুখী ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার জন্য একটি উদ্যোক্তা বান্ধব সরকার প্রয়োজন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি রাষ্ট্রক্ষমতায় গেলে জাতির সকল নৈতিক প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যাবো।
এছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামির মহিলা ও পুরুষ নেতা-কর্মী ও সমর্থকরা সমাবেশে উপস্থিত ছিলেন।








