শাহরাস্তিতে অগ্নি দুর্ঘটনা ও ভূমিকম্পে করণীয় বিষয়ে প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

ইউসুফ বেপারী
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৫ | ৪:১৩
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের আয়োজনে এবং শাহরাস্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের তত্ত্বাবধানে “অগ্নি দুর্ঘটনা ও ভূমিকম্পে করণীয়” শীর্ষক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি সাড়া প্রদান এবং নিরাপত্তা কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) শাহরাস্তি উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টর আল আমিন, শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আবু হাসান খান, শাহরাস্তি উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের অন্যান্য ফায়ার ফাইটারবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, দলনেতা নাবিদ ইশতিয়াক, উপদলনেতা-১ আবদুল্লা নাভিদ, আইসিটি ও মিডিয়া বিভাগ বিঃউঃপ্রঃ তহিদুল ইসলাম, প্রশিক্ষণ ও সহশিক্ষা ডিপার্টমেন্ট বিঃউঃপ্রঃ মারুফ মজুমদার, দূর্যোগ ডিপার্টমেন্ট বিঃপ্রঃ সাকিবুল ইসলাম, স্বাস্থ্যসেবা ডিপার্টমেন্ট বিঃপ্রঃ রাকিব হোসেন, যুব সদস্য জাহেদ হোসেন, আফরিন, কামরুজ্জামান, নুর মোহাম্মদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তব মহড়া পরিচালনা করা হয়, যেখানে অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও সঠিকভাবে সাড়া প্রদান করতে হয় সে বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষণে স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, উদ্ধার কার্যক্রম এবং ফার্স্ট রেসপন্স দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর