‘স্বপ্নপথের দৌড়ঝাঁপ থেকে সাফল্যের মাঠে’ চাঁদপুরের ‘এশিয়ান স্পোর্টস’-এর মোক্তারের অনুপ্রেরণার গল্প

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২৫ | ৬:০৮
Link Copied Successfully!

শৈশবজুড়ে দুষ্টুমি, দৌড়ঝাঁপ আর ফুটবলের নেশায় মত্ত এক কিশোর, যাকে দেখে অনেকেই ভাবতেন, পড়ালেখায় মন না দিলে জীবনে বড় হওয়া কঠিন। কিন্তু খেলাধুলার প্রতি ভালোবাসা ও আত্মবিশ্বাসই বদলে দেয় তার দিক। আজ তিনি চাঁদপুরের খেলাধুলা অঙ্গনের পরিচিত উদ্যোক্তা মো. মোক্তার আহমেদ মিয়াজী, ‘এশিয়ান স্পোর্টস’ এর প্রতিষ্ঠাতা।

শৈশব থেকেই মাঠে–ঘাটে ফুটবল খেলাই তার ছিলো দিনের প্রধান আনন্দ। পড়ার টেবিলে মন বসত না, আর মায়ের বকাঝকা ছিলো নিয়মিত ঘটনা। কিন্তু তার এই দুর্বলতা দেখে হতাশ হননি খালুজি মরহুম রুহুল আমিন খান ও মামা আরশ্বাদ জমাদার। তারা বুঝেছিলেন ছেলেটির ভবিষ্যৎ লুকিয়ে আছে খেলাধুলার জগতে।

তাদের পরামর্শ ও উৎসাহে ১৯৯৩ সালে মোক্তার চলে যান ঢাকায়। উদ্দেশ্য খেলায় ব্যবহৃত সরঞ্জামের কাজ শেখা। ঢাকায় খালুর দোকানে কাজ করতে গিয়েই শুরু হয় তার জীবনের আসল শিক্ষা। ওস্তাদ ছিদ্দিকুর রহমান ও লুৎফুর রহমান লতিফের কাছ থেকে পান পেশাদার প্রশিক্ষণ। দীর্ঘদিনের পরিশ্রম ও শেখার আগ্রহ তাকে গড়ে তোলে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে।

বিজ্ঞাপন

২০০১ সালে শুরু করেন নিজের ব্যবসা। পাঁচ বছর ঢাকায় ব্যবসা পরিচালনার পর ২০০৬ সালে ফিরে আসেন চাঁদপুরে। প্রতিষ্ঠা করেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান “এশিয়ান স্পোর্টস”। যা আজ চাঁদপুরের খেলাধুলা অঙ্গনের অন্যতম পরিচিত নাম।

সম্প্রতি গনি মডেল উচ্চ বিদ্যালয়ের পাশের মুন্সেফপাড়ার রেলওয়ে ফিডার রোডের দোকানে কাজের ফাঁকে প্রতিবেদকের সঙ্গে আলাপে উঠে আসে তার সংগ্রাম ও সাফল্যের গল্প।

প্রায় ২৫ বছর ধরে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ, পরামর্শ ও তরুণ খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে নীরবে এক বিশাল ভূমিকা রেখে চলেছেন মোক্তার। চাঁদপুরের খেলোয়াড়, কোচ, স্কুল–কলেজের দল, সবার কাছে সরঞ্জামের প্রথম ভরসা এখন ‘এশিয়ান স্পোর্টস’।

বিজ্ঞাপন

সরঞ্জাম কিনতে আসা তরুণ ফুটবলার বাবু বলেন, ভালো মানের বুট, জার্সি বা বল কিনতে হলে প্রথমেই এখানে আসি। মোক্তার ভাই কোন জিনিসটা আমার জন্য ভালো হবে, সেটা বুঝিয়ে দেন। তাই বহুদিন ধরেই এখানে ভরসা রাখি।

আরেক খেলোয়াড় রাকিব জানান, চাঁদপুরে মানসম্মত ক্রীড়া সরঞ্জামের দোকান খুব কম। দাম ন্যায্য, জিনিস ভালো, আর আচরণও খুব আন্তরিক। তাই টিমের অন্য খেলোয়াড়দেরও এখানে নিয়ে আসি।

দোকানে কর্মরত মো. রায়হান বলেন, গ্রাহকের সন্তুষ্টি আমাদের প্রথম লক্ষ্য। প্রতিদিনই অনেক তরুণ আসে স্বপ্ন নিয়ে। তাদের প্রয়োজন বুঝে পরামর্শ দেওয়া, এটাই আমাদের কাজ। মোক্তার ভাই সবসময় বলেন, গ্রাহক মানেই সম্মান।

আরেক কর্মী মো. রাছেল জানান, ব্যাট, গ্লাভস, জার্সি, সবকিছু ভালো মানে এক জায়গায় পাওয়া যায় বলে গ্রাহকরা এখানে আস্থার সঙ্গে আসে।

নিজের পথচলা প্রসঙ্গে স্বপ্নের কারিগর মোক্তার আহমেদ বলেন, ছোটবেলার খেলাধুলার প্রেমই আমাকে আজকের অবস্থানে দাঁড় করিয়েছে। পরিবারের সহযোগিতা, আল্লাহর রহমত আর গ্রাহকদের ভালোবাসাই আমার শক্তি। চাঁদপুরের তরুণরা যেন খেলাধুলায় আরও এগিয়ে যায়, এটাই আমার চাওয়া। তাদের স্বপ্ন পূরণে এশিয়ান স্পোর্টস সবসময় পাশে থাকবে।

চার ভাই-বোনের মধ্যে জ্যেষ্ঠ তিনি। স্ত্রী ও চার কন্যাকে নিয়ে সুখী পরিবার গড়ে তুলেছেন। দুই মেয়ের বিয়ে দিয়েছেন, বাকি দুজনের পড়াশোনা চলছে। ব্যবসার পাশাপাশি তিনি সফল পিতা হিসেবেও সমান দায়িত্ব পালন করে যাচ্ছেন।

শৈশবের দুষ্টু ছেলেটি আজ চাঁদপুরের খেলাধুলা জগতের এক আস্থার নাম। শুধু ব্যবসায়ী নন, তিনি এক স্বপ্নদ্রষ্টা, যিনি তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা দেন, পথ দেখান এবং তাদের সাফল্যের অংশ হয়ে থাকেন। তার গল্প প্রমাণ করে, দৌড়ঝাঁপের সেই স্বপ্নপথই একদিন পৌঁছে দিতে পারে সাফল্যের মাঠে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়