কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেকারী পুড়ে ছাই—অর্ধ কোটি টাকার ক্ষতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২৫ | ৫:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর শিবপুর বাজারে নাজমুল বেকারীতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানান ক্ষতিগ্রস্ত মালিক।

দীর্ঘ ২০ বছর ধরে বেকারীর ব্যবসা পরিচালনা করে আসছেন ২ ভাই—আবুল হোসেন ও নেছার উদ্দিন। কচুয়া ছাড়াও মতলব দক্ষিণসহ বিভিন্ন উপজেলায় তাদের পণ্য সরবরাহ করা হতো। দীর্ঘদিনের স্বপ্নের এই বেকারী মুহূর্তেই আগুনে পুড়ে যায়, নিঃস্ব হয়ে পড়েন দুই ভাই এবং তাদের প্রতিষ্ঠানে কাজ করা প্রায় ২০–২৫ জন কর্মচারী।

ক্ষতিগ্রস্ত মালিক আবুল হোসেন ও নেছার উদ্দিন জানান—কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বুঝে উঠতে পারছি না। মেশিনপত্র, কাগজপত্র, মালামালসহ সবকিছু একেবারে শেষ। দীর্ঘদিনের পরিশ্রমের সবকিছু আগুনে ছাই হয়ে গেল। আমরা এখন সম্পূর্ণ নিঃস্ব।

বিজ্ঞাপন

দোকানের কর্মচারীরা বলেন, ভোরে হঠাৎ আগুন দেখে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসেন। কোনোমতে প্রাণ বাঁচিয়ে বের হতে পারলেও চোখের সামনে পুড়ে যায় পুরো বেকারী। আমরা এখানে কাজ করতাম, এখন পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি।

এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহাতাব মন্ডল বলেন—খবর পেয়ে যাওয়া পর্যন্ত স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বিজ্ঞাপন

হঠাৎ এই আগুনে প্রায় অর্ধ কোটি টাকার মূল্যবান মেশিন, কাঁচামাল, কাগজপত্র ও বেকারির সব সরঞ্জাম পুড়ে যায়। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে গভীর সংকটে পড়েছেন দুই ভাইসহ বেকারির সকল কর্মচারী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়