হাজীগঞ্জে সড়কে পড়ে ছিল শিশু রিহানের খন্ডিত হাত!

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২৫ | ৭:১৭
Link Copied Successfully!

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উপরে পড়ে থাকা একটি খন্ডিত হাত উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল এলাকা থেকে এ খন্ডিত হাতটি উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর নিয়ে জানা গেছে এ খন্ডিত হাতটি রিহান খাঁন (১০) নামের এক শিশুর। শিশু রিহান খাঁন চাঁদপুর শহরের বহরিয়া গ্রামের প্রবাসী মো. হোসেনের একমাত্র ছেলে।

রিহানের দাদী জানান, রিহান খানের বাবা মো: হোসেন প্রবাসে থাকেন। মা রীমা আক্তারের সাথে পরিবারের দুরত্ব রয়েছে। দাদীর কাছে সে এখন লালন পালন হচ্ছে। রিহান একটি হেফজ্ মাদ্রাসায় পড়ে। তারা চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার পথে কৈয়ারপুলে একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে ঘর্ষন লেগে হাতটি সাথে সাথে রাস্তায় পড়ে যায়।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসান জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিশে অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন কর হয় রিহানকে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, কৈয়ারপুলে একটি খন্ডিত হাত পড়ে আছে এমন খবর পেয়ে হাতটি উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাত কাটা কোনো রোগী আছে কিনা খবর নিলে জানা যায় এই হাত রিহান খাঁন নামের এক শিশুর। পুলিশ হাত নিয়ে হাসপাতালে পৌঁছার আগেই তাকে ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তুলে নেয়। ওই সময় পুলিশ রিহাদের চলমান অ্যাম্বুলেন্সে হাতটি পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর