নির্বাচনি প্রচারে উপদেষ্টা আসিফের সাবেক এপিএস

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৮, ২০২৫ | ৮:৪৪
Link Copied Successfully!

মাগুরা-২ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন।

শনিবার (৮ নভেম্বর) আসনের শালিখা উপজেলার বুনোগাতি, আড়পাড়া, গঙ্গারামপুর, পুলুম, নহাটা এবং মাগুরার বেরইল পলিতাসহ গত দুইদিনে অন্তত ১৫টি এলাকায় প্রচারণা চালিয়েছেন তিনি।

এদিকে এনসিপি এখন পর্যন্ত মাগুরায় জেলা কমিটি গঠন করতে পারেনি। তবে দলটিতে অন্তর্ভুক্ত হতে চাওয়া এক ঝাঁক তরুণ কর্মী নিয়ে মোয়াজ্জেম হোসেন শুক্রবার থেকে তার প্রচারণা শুরু করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক পরিচয় দিয়ে নিজের ছবি সম্বলিত প্রচারপত্র ধরিয়ে দিয়ে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলির পক্ষে ভোট চান।

বিজ্ঞাপন

মোয়াজ্জেম হোসেন গত এক বছরে মাগুরা-২ নির্বাচনী এলাকায় বিভিন্ন বরাদ্দ এনে দেওয়ার কৃতিত্ব তুলে ধরেন।

মোয়াজ্জেম হোসেন বলেন, মাগুরার জন্যে আমার আনা বরাদ্দ কাজের অধিকাংশই কাজ চলমান রয়েছে। তরুণ প্রজন্মের একজন হিসেবে আমাকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষকে সেবা করার সুযোগ পাব।

এর আগে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ তুলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক মাধ্যমেও নানা আলোচনা হয়। সেই আলোচনার মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে তাকে অব্যাহতির কথা জানানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা