চাঁদপুরে পঁচা ইলিশ রাখায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৫ | ৬:২৩
Link Copied Successfully!

ইলিশ প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা শেষে আবারও সরগরম চাঁদপুরের মাছঘাট। তবে নিষেধাজ্ঞার সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু ইলিশ ধরা হলেও তা বিক্রয় করতে পারেনি ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞার পর সেই মাছগুলো হাটে তুললেও পঁচে যায় সব ইলিশ।

এসব তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে চাঁদপুর বড়স্ট্যাশন মাছঘাটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে এসব তথ্যের সত্যতাও মিলেছে। ওই সময় হেলাল মাঝি নামের এক ব্যবসায়ীর ট্রলার থেকে প্রায় সাড়ে ৩’শ কেজি পঁচা ইলিশ জব্দ করা হয়। এ অপরাধে ব্যবসায়ী হেলাল মাঝিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে এ ব্যবসায়ীর পক্ষে জরিমানার টাকা পরিশোধ করেন আরেক মৎস্য ব্যবসায়ী মোস্তফা মাল।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিষেধাজ্ঞার পর থেকে বিভিন্ন মাছঘাটের বিষয়ে বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনির সহযোগিতায় দুপুরে অভিযান পরিচালনা করে পঁচা ইলিশ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

শেষে জব্দ করা পঁচা ইলিশ কেরোসিন ঢেলে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয় বলে জানান এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ